WordPress Hackathon-এ যোগ দেওয়ার জন্য নিচের কাজগুলো আগে সম্পন্ন করে নিন।
প্রতিটি task সম্পন্ন করার পর সংশ্লিষ্ট link সংরক্ষণ করে রাখবেন। প্রতিটি task-এর জন্য নির্দিষ্ট marks থাকবে এবং Hackathon-এর বিভিন্ন ধাপে আপনাকে এই link গুলো submit করতে হতে পারে।
আপনার যদি এখনো কোনো WordPress.org Community Profile না থাকে, তাহলে এখনই একটি profile তৈরি করুন।
Profile তৈরি করার জন্য আপনি নিচের লিঙ্কগুলো ফলো করতে পারেন।
- Handbook: Handbook Link
- Video Guide: Video Link
আপনার WordPress.org profile আমাদের event-এর জন্য গুরুত্বপূর্ণ। এই profile ব্যবহার করে আপনি free event ticket claim করতে পারবেন এবং WordPress community-এর বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন।
Important: WordPress.org profile তৈরি করার সময় website address যোগ করার প্রয়োজন নেই। Website এর link Gravatar সার্ভিস থেকে আমরা পরে যুক্ত করে নিব। এটি task 3 তে যুক্ত করা হয়েছে।
Note:
আপনার WordPress.org Profile URL সংরক্ষণ করুন। Example: Check Here
WordPress community-এর official communication এবং বিভিন্ন team-এর collaboration-এর জন্য Slack ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
তাই WordPress-related communication-এর জন্য আপনাকে একটি Slack account তৈরি করতে হবে এবং আমাদের Slack community-তে join করতে হবে।
শুরু করার জন্য:
- Handbook: Handbook Link
- Video Tutorial: Video Link
Note:
আপনার Slack Username and Display Name সংরক্ষণ করুন।
আপনার WordPress.org profile-এর কিছু তথ্য—যেমন profile picture, social media profiles এবং website link—Gravatar থেকে প্রদর্শিত হয়।
তাই আপনাকে একটি Gravatar profile তৈরি করে সেখানে আপনার:
- Profile picture
- Social media links
- Website link
যুক্ত করতে হবে।
শুরু করার জন্য:
- Website Link: Website Link
- Video Tutorial: Video Link
Important:
Gravatar account তৈরি করার সময় WordPress.org account-এর জন্য যে email address ব্যবহার করেছেন, একই email address ব্যবহার করুন।
আপনার যদি ইতিমধ্যে কোনো GitHub account না থাকে, তাহলে একটি account তৈরি করুন।
এরপর আপনার GitHub account-টি আপনার WordPress.org profile-এর সঙ্গে connect করুন।
GitHub account WordPress-এর বিভিন্ন technical contribution এবং open-source project-এর সঙ্গে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ।
শুরু করার জন্য:
- Website Link: Website Link
- Handbook Link: Handbook Link
Note:
আপনার GitHub Profile URL সংরক্ষণ করুন।
আপনার WordPress.org account ব্যবহার করে আমাদের event-এর জন্য একটি ticket claim করুন।
এই ticket আপনার WordPress Campus Connect event-এ entry নেওয়ার সময় check করা হবে, তাই ticketটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন।
শুরু করার জন্য:
- Get Free Ticket: Event Ticket
Hackathon Participants-এর জন্য ফ্রি WordPress.com Domain ও Hosting Claim করুন
আপনি যদি Hackathon participant হন, তাহলে WordPress.com-এর পক্ষ থেকে আপনাকে ফ্রি Domain ও Hosting দেওয়া হবে। Hackathon-এর project বা portfolio website তৈরি করার জন্য আপনাকে এই website ব্যবহার করতে হবে।
ফ্রি Domain ও Hosting claim করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- WordPress.com-এ গিয়ে একটি free account তৈরি করুন।
- Discount/Promotion page-এ গিয়ে আপনার website register করুন।
- আপনার পছন্দের domain name নির্বাচন করে registration সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ণ:
- ফ্রি Domain হিসেবে শুধুমাত্র .blog অথবা .art domain নেওয়া যাবে।
- Domainটি ১ বছরের জন্য ফ্রি থাকবে।
- Domain name নির্বাচন করার সময় ভালোভাবে চিন্তা করে নির্বাচন করুন।
- Registration সম্পন্ন করার পর আপনার website address (URL) অবশ্যই সংরক্ষণ করে রাখুন। Hackathon project/portfolio submission-এর সময় এই URL প্রয়োজন হবে।
- একজন participant একটির বেশি account তৈরি করা বা একাধিক domain register করার চেষ্টা করলে account স্বয়ংক্রিয়ভাবে block হয়ে যাবে। তাই কোনো সমস্যা হলে বারবার নতুন account তৈরি বা registration করার চেষ্টা করবেন না। সমস্যার সম্মুখীন হলে Support Team-এর সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের নির্দেশনা অনুসরণ করুন।
🎯 Ready to Participate?
আপনি যদি উপরের সবগুলো task সম্পন্ন করে থাকেন, তাহলে আপনি এখন Hackathon-এ অংশগ্রহণের জন্য প্রস্তুত!
⚠️ Important:
একজন participant শুধুমাত্র একটি track নির্বাচন করতে পারবেন। একাধিক track-এ অংশগ্রহণ করলে participant disqualified হতে পারেন।
প্রতিটি track থেকে ১ জন করে winner নির্বাচিত করা হবে এবং winners-এর নাম event website-এ প্রকাশ করা হবে।
আপনার skills ও interest অনুযায়ী নিচের যেকোনো একটি track নির্বাচন করুন:
🟢 Discover WordPress Track
এই trackটি তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা WordPress সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানেন না।
এখানে আপনাকে WordPress সম্পর্কে কিছু basic বিষয় জানতে হবে, কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে এবং কিছু ছোট ছোট task সম্পন্ন করতে হবে। প্রতিটি task আপনাকে WordPress ecosystem-এর সঙ্গে পরিচিত হতে এবং নিজের knowledge যাচাই করতে সাহায্য করবে।
কোনো prior WordPress experience প্রয়োজন নেই। শুরু করুন, শিখুন এবং নিজের knowledge যাচাই করুন।
Ready to discover WordPress?
🎨 WordPress Designer Track
এই trackটি তৈরি করা হয়েছে beginner এবং intermediate—উভয় পর্যায়ের participants-এর জন্য।
আপনি যদি আগে কখনো WordPress নিয়ে কাজ না করে থাকেন, তবুও এই challenge-এ অংশ নিতে পারবেন। আবার যারা আগে থেকেই WordPress জানেন বা website design-এর অভিজ্ঞতা রয়েছে, তারাও নিজেদের creativity ও design skills দিয়ে challenge নিতে পারবেন।
আপনার কাজ হলো WordPress ব্যবহার করে একটি website design করা।
Ready to bring your ideas to life?
💻 WordPress Developer Track
এই trackটি তৈরি করা হয়েছে advanced participants-এর জন্য, যারা coding করতে ভালোবাসেন এবং নিজেদের development skills দিয়ে একটি real-world challenge নিতে প্রস্তুত।
আপনার challenge হলো WordPress-এর জন্য একটি theme অথবা plugin তৈরি করা—আপনার নিজের idea অনুযায়ী। শুধু code লিখলেই হবে না; আপনার project-এর functionality, features, usability এবং problem-solving approach আমাদের সামনে তুলে ধরতে হবে।
Ready to Accept the Challenge?
⚠️ Rules & Guidelines
Hackathon শুরু করার আগে নিচের rules ও guidelines-গুলো ভালোভাবে পড়ে নিন।
প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেওয়া resource, documentation এবং learning materials ভালোভাবে পড়ুন। এই Hackathon-এর মূল লক্ষ্য শুধু score করা নয়, বরং শেখা।
উত্তর খোঁজার জন্য WordPress.org, Learn WordPress, official documentation এবং task-এ দেওয়া অন্যান্য resources ব্যবহার করুন।
অন্য participant-এর উত্তর copy করা বা সরাসরি answer share করা যাবে না। প্রতিটি task আপনার নিজের understanding এবং learning-এর ভিত্তিতে সম্পন্ন করুন।
কোনো task-এ screenshot, link বা অন্য কোনো proof চাওয়া হলে তা অবশ্যই সংরক্ষণ করে নির্ধারিত সময়ে submit করতে হবে।
কুইজে অংশ নেয়ার ক্ষেত্রে AI ব্যবহার করা যাবে। কিন্তু উত্তর দেয়ার ক্ষেত্রে নিজে নিজে লিখে উত্তর দিন, AI থেকে কপি করে দিলে উত্তর গ্রহণযোগ্য নাও হতে পারে।
বেশিরভাগ প্রশ্ন MCQ (Multiple Choice Question) আকারে রাখা হয়েছে, যাতে উত্তর যাচাই করা সহজ হয়। তবে যেসব প্রশ্নের উত্তর আপনাকে লিখে দিতে হবে, সেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে এসব উত্তরের নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে Website Design অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে আপনার creativity, design sense, presentation এবং overall website quality-এর ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে।
কোনো task, instruction বা resource বুঝতে সমস্যা হলে organizer বা mentor-এর সাহায্য নিন। প্রশ্ন করতে দ্বিধা করবেন না।
WhatsApp: +8801305786009
Slack: Muhibul Haque
